মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইভেন্ট

সম্মিলিত পর্যটন জোটের বাজেট পর্যালোচনাবিষয়ক জুম বৈঠক বুধবার

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২০

সম্মিলিত পর্যটন জোটের বাজেট পর্যালোচনাবিষয়ক জুম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন বুধবার। সকাল ১১টায় 'বাজেটে পর্যটন' শিরোনামে এই ভার্চুয়াল বৈঠকে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী, এমপি।

সম্মিলিত পর্যটন জোটের আহবায়ক এবং বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পর্যটন ও পরিকল্পনা) মো. আতিকুল হক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন।

শুভ জন্মদিন হাওরের প্রিয়মুখ কাসমির রেজা
নোয়াখালীর গরিবের ডাক্তার বোরহান উদ্দিন

আপনার মতামত লিখুন