মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সীমানার ওপারে

করোনা টেস্ট ছাড়াই যাওয়া যাবে মালদ্বীপ

ডেস্ক রিপোর্ট
০৬ মার্চ ২০২২

বাংলাদেশসহ বিশ্বের সব দেশের যাত্রীদের জন্য ভ্রমণ বিধিনিষেধ শিথিল করেছে ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ এশিয়ার পর্যটন স্বর্গ মালদ্বীপ। আজ থেকে দেশটিতে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য করোনা টেস্টের বাধ্যবাধকতা থাকছে না।

এক নির্দেশনায় দেশটির পর্যটন মন্ত্রণালয় বলেছে, কোনো যাত্রী যদি করোনা প্রতিরোধ টিকার পূর্ণাঙ্গ ডোজ (বুস্টার ডোজ প্রয়োজন নেই) নিয়ে থাকে, সেক্ষেত্রে ৫ মার্চ থেকে সেসব যাত্রীর মালদ্বীপ ভ্রমণের আগে আরটি-পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এছাড়া কোনো যাত্রী যদি মালদ্বীপের বিমানবন্দরে নেমে সরাসরি কোনো দ্বীপের রিসোর্টে চলে যান, সেক্ষেত্রেও তার জন্য করোনা টেস্ট বা টিকার কোনো বাধ্যবাধকতা নেই।

তবে মালদ্বীপের নাগরিক এবং ওয়ার্ক পারমিটধারী, যারা বিভিন্ন দেশ থেকে মালদ্বীপে প্রবেশ করবেন তাদের ভ্রমণের তিন থেকে পাঁচ দিন আগে করোনা টেস্ট করে নেগেটিভ সনদ নিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, যেসব শিশুর বয়স ১ বছরের বেশি এবং টিকা নেওয়ার উপযুক্ত, তারা যদি টিকা না নেয় সেক্ষেত্রে তাদেরও ভ্রমণের ৯৬ ঘণ্টা আগে করোনা টেস্ট করে নেগেটিভ সনদ নিতে হবে।

এদিকে বাংলাদেশ সরকার বিদেশি ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ এখনো শিথিল না করায় বিমানবন্দর অতিক্রম করতে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে।

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো ফ্রান্স
অনলাইনে ই-প্লাজায় ওয়ালটন এসিতে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

আপনার মতামত লিখুন