বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫
সভাপতি জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সলিম উল্লাহ নিলয়   -ফাইল ছবি

সভাপতি জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক সলিম উল্লাহ নিলয় -ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এক সভায় ৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।

সভায় সিনিয়র সহসভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গোফরান উদ্দিনের সঞ্চালনায় সাধারণ সম্পাদক সলিম উল্লাহ নিলয় মূল বক্তব্য উপস্থাপন করেন।

কমিটিতে সভাপতি দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সলিম উল্লাহ নিলয় এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোফরান উদ্দিন। কমিটির অন্যান্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ হামিদুর রহমান, ক্রীড়া সম্পাদক বেলাল উদ্দিন, মহিলা ও ছাত্রী বিষয়ক সম্পাদক নুর জানাহ আক্তরা সেতু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. দাউদ নবী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নোয়াখালী সরকারি কলেজের প্রভাষক আরিফুর রহমান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আজগর হোসেন আকাশ, সমাজকল্যাণ সম্পাদক নুর আলম ছিদ্দিক, আন্তর্জাতিক সম্পাদক জাহিদুর রহমান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আজিজ।

সভায় বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠন শিক্ষা, সংস্কৃতি, গবেষণা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে। তাঁরা কলেজের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৬ বছর পর কৌশল বদলে সার আমদানিতে বড় সাশ্রয়
১৬ বছর কৃষিবিদ ইনস্টিটিউশন ফিরে যাচ্ছে ভোটে

আপনার মতামত লিখুন