সুবর্ণচর প্রেসক্লাব সভাপতির পিতা শফি উল্লাহ ব্যাপারীর ইন্তেকাল
নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরীর শ্রদ্ধাভাজন পিতা, চরবাটার বিশিষ্ট ব্যবসায়ী শফি উল্লাহ ব্যাপারী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম শফি উল্লাহ ব্যাপারী সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকায় একজন সৎ, সদালাপী ও সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে পশ্চিম চরবাটা গ্রামের হাজী নজির আহাম্মদ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শফি উল্লাহ ব্যাপারীর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সুবর্ণচর প্রেসক্লাবের পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন