বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরের ভূইয়ার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৪টি দোকান পুড়ে ছাই

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী)
২৫ মার্চ ২০২৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ ) দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই সময়ে ফায়ার সার্ভিসে খবর পৌঁছালে দ্রুত ঘটনাস্থলে রওনা দেয় সুবর্ণচর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তারা রাত ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরবর্তীতে সম্পূর্ণ আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত না থাকলেও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বাজারের ২০ জন মালিকের মোট ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি।

সুবর্ণচর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রুবেল পাটোয়ারী জানান, “রাত ১টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে রওনা হই এবং ১০ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ২ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।”

তিনি ব্যবসায়ীদের বৈদ্যুতিক লাইনের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সচেতন হওয়ার আহ্বান জানান।

পবিত্র রমজান উপলক্ষে কড়াইল বস্তিতে সুবর্ণ ব্লাড ব্যাংক ঢাকা শাখার ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
জাল সনদে প্রতারণা, বিকন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মালিক গ্রেপ্তার

আপনার মতামত লিখুন