পবিত্র রমজান উপলক্ষে কড়াইল বস্তিতে সুবর্ণ ব্লাড ব্যাংক ঢাকা শাখার ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সুবর্ণ ব্লাড ব্যাংক ঢাকা শাখা। সংগঠনটির উদ্যোগে রাজধানীর বনানীর টি অ্যান্ড টি খেলার মাঠ সংলগ্ন কড়াইল বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক এই কর্মসূচি বাস্তবায়নে সুবর্ণ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা দিনরাত নিরলস পরিশ্রম করেন। তারা মাঠপর্যায়ে কাজ করে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা প্রস্তুত করেন, যারা এখনো কোনো ধরনের ইফতার বা ঈদ সহায়তা পাননি। সেই তালিকার ভিত্তিতেই সুশৃঙ্খলভাবে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। মানবিক দায়িত্ববোধ থেকে তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সুবর্ণ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অতীতের মতো ভবিষ্যতেও মানবতার সেবায় সংগঠনটি মানুষের পাশে থাকবে। দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এমন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন