বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গাঁও গেরাম

জাতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সুবর্ণচরের তানভীর হোসেনের অসাধারণ সাফল্য: আরবি বিভাগে দেশসেরা সাতজনের একজন

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
২৯ জুন ২০২৫

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামের কৃতি শিক্ষার্থী তানভীর হোসেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফলে আরবি প্রভাষক পদের জাতীয় মেধাতালিকায় ৭ম স্থান অর্জন করে এলাকার সুনাম বয়ে এনেছেন।

তানভীর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তার এই ব্যতিক্রমী অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ৫ম সমাবর্তনে তাকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদকে ভূষিত করা হয়।

শুধু তাই নয়, তিনি একই পরীক্ষায় সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদেও সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। শিক্ষাজীবনের শুরু থেকে ধারাবাহিকভাবে কৃতিত্ব প্রদর্শন করে তিনি ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি সহকারে দাখিল, আলিম, ফাযিল এবং কামিল ডিগ্রি অর্জন করেছেন।

বর্তমানে তিনি যুক্তরাজ্যভিত্তিক স্কুল অব কোরআন, লন্ডনে অনলাইন সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ভবিষ্যতে উচ্চতর গবেষণায় নিজেকে নিয়োজিত করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি চরবাটা ইসমাইলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মোজাম্মেল হোসেন ও গৃহিণী মিসেস মারজিয়া বেগমের জ্যেষ্ঠ সন্তান।

এ অনন্য অর্জনের জন্য তিনি শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের দোয়া কামনা করেছেন।

সুবর্ণচরে এলজিইডি অফিসে উত্তেজনা: সহকর্মীর প্রতি উপসহকারী প্রকৌশলীর উত্তপ্ত আচরণ
ওয়ালটন হেডকোয়ার্টার্সে দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ

আপনার মতামত লিখুন